জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
নব্যচর হাই স্কুল এন্ড কলেজ

নব্যচর, মাদারগঞ্জ, জামালপুর।

স্থাপিতঃ ১৯৯৫ খ্রিঃ
EIIN: 110004 | MPO Code: 3704101301
School Code: 8887 | College Code: 8928
সর্বশেষ নোটিশ
29
Sep
জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি।
বিস্তারিত

28
Sep
৮ম শ্রেণির রেজিষ্টেশন সংক্রান্ত।
বিস্তারিত

24
Sep
(JSC) জেএসসি -২০২৫ এর বৃত্তি পরীক্ষার রুটিন।
বিস্তারিত

আমাদের কথা

মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই “নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” বিদ্যালয় দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে । মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলে যে কয়টি  শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, “নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” নিঃসন্দেহে তাদের অন্যতম ।
 জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলে এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত ।
দেশের চরাঞ্চলকে বলা হয়ে থাকে অবহেলিত জনপদ । কিন্তু অতীতের নব্যচর গ্রামটি ছিল অবহেলিত। আর বর্তমান এই প্রতিষ্ঠানের আদলে নব্যচর এলাকাটি উন্নয়নশীল এলাকা হিসেবে পরিচিত।

প্রধান শিক্ষকের বাণী:

কালের পরিক্রমায় ও প্রযুক্তির উন্নয়নে একটি ওয়েবসাইটের গর্বিত মালিক হওয়া এখন আর ততটা ব্যয়বহুল নয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠাণকে আলোঘরে রূপায়ন করতে আমরা নির্মাণ শ্রমিকের ভূমিকায় দাঁড়াতে চাই। আমাদের প্রতিষ্ঠাণের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌছে দিতে চাই প্রযুক্তি ও সময়ের সু-বাতাস। একটি ওয়েবসাইট প্রস্তুত থাকে ৩৬৫ দিন চব্বিশ ঘণ্টা পৃথিবী ব্যাপি জীবনযাত্রাকে সহজতর করার কাজে। শিক্ষা ব্যবস্থার সাথে ইন্টারনেটের সংযোগ কতটা সহায়ক, আধুনিক প্রতিটি মানুষই সে বিষয়ে জেনে থাকবেন।  সকলের দোয়া প্রার্থী।

নব্যচর হাইস্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা-দীক্ষা, শিল্প সংস্কৃতি ও খেলাধুলা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির  রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনেও রয়েছে ঈর্ষনীয় সাফল্য।

প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা ইতোমধ্যেই জেনেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উন্নত বিশ্বের সাথে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন। সর্বোপরি এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভাল ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমদের প্রত্যাশা।  পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সংক্ষিপ্ত ইতিহাস

“নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ০১ নং চরপাকেরদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। “নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” টি ১৯৯৫ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে স্থাপিত হয়।

একাডেমিক কার্যক্রম

বিদ্যালযটি মাধ্যমিক পর্যায়ে ময়মনসিংহ বোর্ডের অধীনে রয়েছে। বিদ্যালয়ের ১৩১০ জন শিক্ষার্থীর জন্য ১৫ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টি একটি শিফটে পরিচালিত হয়।  ৯ম-১০ম শ্রেণীতে ০৩টি বিভাগ রয়েছে।

  1. বিজ্ঞান বিভাগ
  2. মানবিক বিভাগ
  3. বাণিজ্য বিভাগ

১১শ-১২শ শ্রেণীতে ০৩টি বিভাগ রয়েছে।

  1. বিজ্ঞান বিভাগ
  2. মানবিক বিভাগ
  3. বাণিজ্য বিভাগ

অবকাঠামো

বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ০৪টি।

  • ০১টি প্রশাসনিক ভবন
  • ২টি পুরাতন একাডেমিক ভবন
  • ১টি নতুন একাডেমিক ভবন

বিদ্যালয়ের নিজস্ব একটি খেলার মাঠ রয়েছে ও একটি শহীদ মিনার রয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

“নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” এর প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ বিকাশে সহায়তা করা, যাতে তারা উচ্চ শিক্ষা বা কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে। এছাড়াও, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করা। 
 
“নব্যচর হাই স্কুল এন্ড কলেজ” এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল: 
  • শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা।
  • শিক্ষার্থীদের মধ্যে আত্ম-অনুসন্ধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানো।
  • শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের আধুনিক বিশ্বের জন্য প্রস্তুত করা।
  • শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা এবং দায়িত্ববোধের বিকাশ ঘটানো।
  • শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং পারস্পরিক সহযোগিতা করার মনোভাব তৈরি করা।
  • শিক্ষার্থীদের মধ্যে সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা।
  • শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি করা।
  • শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটানো।
  • শিক্ষার্থীদের মধ্যে জীবনের জন্য প্রয়োজনীয় সাধারণ জ্ঞান ও দক্ষতা অর্জন করানো।
  • শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় আগ্রহ ও প্রবণতা তৈরি করা।

গভর্ণিং বডির সভাপতি
.

সভাপতি

গভর্ণিং বডির সদস্য সচিব
মোহাম্মদ ফরিদুল ইসলাম

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

গভর্ণিং বডির সভাপতি
.

সভাপতি

গভর্ণিং বডির সদস্য সচিব
মোহাম্মদ ফরিদুল ইসলাম

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

Institute Location Google Map